Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারলেন বৃদ্ধ, আহত ৩

BNBNBN-1422896157লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন । এসময় বৃদ্ধের স্ত্রী ফাতেমা বেগম, তার ছেলে আব্দুর রহিম ও সুমন আহত হয়েছেন। (আজ) মঙ্গলবার (০১ মার্চ) দুপুর দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে ও আহতদেরকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। নিহত রুহুল আমিন কালিরচর গ্রামের মৃত সৈয়দ আহাম্মদ মাঝির ছেলে।

নিহতের ছেলে আহত সুমন ও স্থানীয় এলাকাবাসি জানান,  কালিরচর গ্রামের রুহুল আমিন ও একই গ্রামের সিরাজ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সকালে দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে  কেন্দ্র করে  ঝগড়াঝাটি হয়। দুপুরে সিরাজের পক্ষে ভাড়াটিয়া লোকজন এনে রুহুল আমিনের বসত ঘর থেকে তাকে ও তার ছেলে সুমনকে ডেকে এনে পিটিয়ে আহত করে তারা। এসময় তাদের আতœচিৎকার শুনে নিহতের স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে আব্দুর রহিম এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় ভাড়াটিয়া লোকজন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়ার পথে রুহুল আমিন মারা যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

Leave A Reply

Your email address will not be published.