Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লন্ডনের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

রাষ্ট্রপতিরাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। রাষ্ট্রপতি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.