Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লন্ডনের পথে মাহি

bangladeshi actress mahiরঙ্গমঞ্চ ডেস্ক: 

প্রথমবারের মতো লন্ডন সফরে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার সকালে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রযোজক অনন্য মামুন। এর আগে সোমবার ঢাকা থেকে কলকাতায় পৌঁছান মাহি। সম্প্রতি অশোকপতিপরিচালিত ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন টালিগঞ্জের নায়ক অঙ্কুশ। মূলত লন্ডনের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রধারণের কাজ করা হবে। শুরুতে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিটিতে কলকাতার নায়িকা শুভশ্রী’র অভিনয় করার কথা ছিলো। কিন্তু তার সিডিউল জটিলতার কারণে অশোক পতি মাহিকে নির্বাচন করেন। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিটিতে মোট পাঁচটি গান থাকছে। গানগুলোর সুর ও সংগীতায়োজন করছেন কলকাতার প্রীতম ও বাংলাদেশের ইমন সাহা।

Leave A Reply

Your email address will not be published.