Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লন্ডনের মেয়র নির্বাচনে সাদিক খান এগিয়ে

sadiq_khan_labour_party_candidateআন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাদিক খান বড় ব্যবধানে এগিয়ে আছেন। জয়ী হলে তিনি হবেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র। এ পর্যন্ত যেসব ভোট গণনা করা হয়েছে তাতে সাদিক খান প্রথম পছন্দের প্রার্থী হিসেবে ৪৪ শতাংশ হতে ৩৫ শতাংশ পর্যন্ত ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী হচ্ছেন কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথ।
আজ আরও পরের দিকে চুড়ান্ত ফল জানা যাবে বলে মনে করা হচ্ছে। সাদিক খান যদি বিজয়ী হন, তিনি হবেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র। শুধু লন্ডন নয়, ইউরোপের কোন দেশের রাজধানী শহরের তিনিই হবেন প্রথম নির্বাচিত কোন মুসলিম মেয়র।
সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার। তিনি পাকিস্তান থেকে ব্রিটেনে আসেন অভিবাসী হয়ে। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি একজন মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.