Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লাকসামে ইয়াবাসহ গ্রেপ্তার বাস ড্রাইভার

কুমিল্লা প্রতিনিধি :

আজ আনুমানিক ৮ ঘটিকায় , লাকসাম ট্রাফিক অফিসার, টি এস আই আসিস, এ টি এস আই জব্বার, এবং লাকসাম আর্মি ক্যাম্পের কমান্ডার শাহাবুদ্দিনের সমন্বয়ে যানবাহন তল্লাশির সময়, নোয়াখালী থেকে আগত একটি বাসের চালক পারভেজ জোমাদ্দার (২৮) এর কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায় এবং সে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ছিল।
লাকসাম আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে লাকসাম ইউএনও-র তত্ত্বাবধানে একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে লাকসাম টি আই আমিনুল করিবের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.