Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লাগাতার কর্মবিরতির হুমকি বিসিএস শিক্ষকদের

bcs20151006202128_113629বেতন বৈষম্য দূর করাসহ নানা দাবি আদায়ে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সরকারি কলেজে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভা শেষে সংগঠনের সভাপতি প্রফেসর নাসরিন বেগম শুক্রবার বিকালে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান। রাজধানীর নিউমার্কেটের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নাসরিন বেগম জানান, ‘২৫ জানুয়ারি পর্যন্ত আমরা দেখবো। যদি দাবি আদায় না হয় তাহলে ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি ও স্ব স্ব ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপর আমরা ৫ ফেব্র“য়ারি পর্যন্ত অপেক্ষা করব। ‘‘সে পর্যন্ত দাবি আদায় না হলে ৬ থেকে ১১ ফেব্র“য়ারি পর্যন্ত আবার কর্মবিরতি পালন করা হবে। তাতেও যদি দাবি আদায় না হয় তাহলে ১৩ থেকে ১৮ ফেব্র“য়ারি ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকা হবে। এরপরও যদি দাবি পূরণ না হয় তাহলে ২৩ ফেব্রয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু হবে।’

নাসরিন বেগম জানান, বেতন বৈষম্য দূর, অধ্যাপকদের পদ অবনমন, পদ মর্যাদা আপগ্রেড, সিলেকশন টাইম স্কেল পুর্নবহালসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা , সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি কমার্শিয়াল কলেজ ও সরকারি শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত ১৫,২৮৯ জন বিসিএস শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মবিরতি পালন করবেন।

এর আগে গত ২২ ডিসেম্বর সংগঠনটি রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি আদায়ের আল্টিমেটাম দেয় । এরপর ৪ ও ৫ জানুয়ারি কর্মবরতি পালন করে তারা। ২২ জানুয়ারি সাধারণ সভার পর এ কর্মসূচি দেওয়া হয়।

সভায় সংগঠনের সভাপতি প্রফেসর নাসরিন বেগম, মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.