Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আজিমবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আবু সায়েম জাম্বু (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জাম্বু আজিমবাড়ি উপজেলার তালুক দুলাল এলাকার সোহরাব আলীর ছেলে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, জাম্বুসহ আরো চার-পাঁচজন মিলে আজিমবাড়ির পশ্চিম চানতা সীমান্তের ৮১৯ নম্বর মেইন পিলার দিয়ে সীমান্ত পার হয়ে ভারতের লোহাকুচিতে গরু আনতে যান। লোহাকুচি সীমান্তের ২১ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাম্বুর গায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় জাম্বুসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন। তবে পালিয়ে আসার কিছুক্ষণ পরেই জাম্বুর মৃত্যু হয়।

১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর হায়াতি জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে একটি কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এ ছাড়া পতাকা বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.