Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটের কালিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

রিকো,হাতিবান্ধা: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল নামক এলাকায় বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে লালমনিরহাট পাটগ্রামের বিদ্যুতের লাইন মেরামত করার সময় ওই দুর্ঘনা ঘটে। পুলিশ সুত্রে জানাযায়, কালিগঞ্জ উপজেলার চাপারতল নামক এলাকার মনছুর আলী পুত্র রুবেল মিয়া (২২) ও একই এলাকার আঃ জব্বারের পুত্র মোরছালিন (২৩) এর ঘটনাস্থলে মৃত্যু হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সাহেদুজ্জামান লিংকন জানান, তারা হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ স্থানীয়রা বাড়িতে নিয়ে গেছেন বলেও জানান তিনি।

জানাগেছে, শুক্রবার দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের কাকিনা বানিনগরে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুত পিলারে ধাক্কা লাগে। এতে হাতীবান্ধা বিদ্যুৎ বিতরন বিভাগের আওতায় ৩৩ হাজার কেভি লাইনের একটি পিলার ভেঙ্গে যায়। এবং লাইন মেরামতের জন্য হাতীবান্ধা আবাসিক প্রকৌশলী এক ঠিকাদারের মাধ্যমে ওই লাইন মেরামত করার জন্য চুক্তি করেন।

কালিগঞ্জ বিদ্যুৎ সাব-এ্যাসিসট্যান্ড ইঞ্জিনিয়ার শাকিল হোসেন সাথে কথা তিনি জানান, ্ওই লাইন মেরামতের জন্য ঠিকাদার রেজাউল বারিকে দেন। এবং যে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে তারা দু’জন ঠিকাদারের শ্রমিক।

হাতীবান্ধা উপজেলা বিদ্যুত বিপনন ও বিতরন বিভাগের আবাসিক প্রকৌশলী রফিকুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.