Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটের কালীগঞ্জে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। শনিবার  সকাল ৯ টার দিকে বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে লালমনিরহাট-বুড়িমারী রুটে কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে ক্রসিংয়ের সময় লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের সঙ্গে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এ সময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হন। এক পর্যায়ে স্টেশনে ভাংচুর করে বিক্ষুব্ধরা। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট মুস্তাফিজুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুই দিনের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, দায়িত্বে অবহেলার জন্য কাকিনা স্টেশন মাস্টার আছির উদ্দিনসহ দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.