Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে ভারতীয় মদসহ রংপুরের তিন মাদকসেবী আটক

Lalmonirhat-Pic-shuvo  (2)জেসমুল হোসাইন শুভ, কালীগঞ্জ ( লালমনিরহাট ) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের লালমনিরহাট আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে গত শুক্রবার (৮জুলাই) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিপুর বাইপাস সড়কের সিরাজুল মার্কেট এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর শহরের পূর্ব শালবন এলাকার মতিয়ার রহমান মতি’র ছেলে মেজবাহ উদ্দিন ওরফে বাবু (২৭), সাহাবুদ্দিনের ছেলে শাহারিয়ার আলম চনী(২৫) ও মনিরুজ্জামানের ছেলে সুমন রহমান(৩০)।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) সরওয়ার পারভেজ বাপ্পী জানান, ওই তিন যুবক মদ নিয়ে রংপুর ফিরছিল। এ সময় কাকিনা মহিপুর বাইপাস সড়কের সিরাজুল মার্কেটে পুলিশের অস্থায়ী চেকপোষ্টে তাদের আটক করা হয়।
এ সময় তাদের শরীর তল্লাশী চালিয়ে ২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.