Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের কালীগঞ্জে ৮টি ইউপি’র নির্বাচন সামগ্রী বিতরণ

i_image_1461334702রাহেবুল ইসলাম টিটুল, কালীগঞ্জ প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আট’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় চত্বর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৮৬টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং নিরাপত্তা কর্মীরা ভোট গ্রহনের জন্য সীল, প্যাড, ব্যালেট পেপার সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুঝে নিয়ে কেন্দ্র চলে যান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহনের জন্যপ্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন র‌্যাব, বিজিবি ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল কোর্ট টিম এবং ৪টি ষ্ট্রাইকিং ফোর্স কাজ করবে।
উল্লেখ্য, এবারে কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়াম্যান পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন এবং সাধারন ওয়ার্ডের সদস্য পদে ২৮১ জন প্রার্থী আগামী ২৩ শে এপ্রিল ২০১৬ নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.