Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের ছিট মহল সংযুক্ত ৮ ইউনিয়নের নির্বাচনে আ’লীগ ৬, বিএনপি ১, স্বতন্ত্র ১

ctmযোগ্য প্রার্থীর বিকল্প নাই, নতুন বাংলাদেশিদের উন্নয়ন চাই’ এই শ্লোগান নিয়ে প্রায় ৬যুগ পর প্রথম বারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকত্বের পূর্ণ স্বীকৃতি পেলো অবলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।
জেলার তিন উপজেলার অবলুপ্ত ছিটমহল সংযুক্ত ৮টি ইউনিয়নে গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন কেন্দ্রে ঘোষিত বেসরকারী ফলাফলে ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী, ১টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ১টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী জয় লাভ করেন।
সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দুপুরের মধ্যে বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এদিকে ভোটের কারণে জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের প্রায় ১০ হাজার নতুন বাংলাদেশীরা আনন্দ-উল্লাসে মেতেছিল। ‘যোগ্য প্রার্থীর বিকল্প নাই, নতুন বাংলাদেশিদের উন্নয়ন চাই’ এমন স্লেগান নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে নতুন বাংলাদেশি নাগরিকরা। এখানকার নারী-পুরুষরা ইউনিয়নের অন্যান্য ভোটারদের সাথে লাইনে দাড়িয়ে স্বতষ্ফুর্তভাবে ভোট দেন। বছরের পর বছর যারা ভোট দেখেছেন কিন্তু ভোট দিতে পারেননি। তাই ভোটাধিকার প্রয়োগ তাদের জন্য ছিল ঈদ ও দুর্গাপূজার আনন্দ।
এদিকে রাত ৮টায় জেলার ৮টি ইউনিয়নের ৬টিতেই বিভিন্ন কেন্দ্রের বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হন। এর মধ্যে হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবুল কাসেম সাবু, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আবুল হাসেম, জগতবেড় ইউনিয়নে নবীবর রহমান, কুচলীবাড়ি ইউনিয়নে হামিদুল মিয়া, জোংড়া ইউনিয়নে আশরাফ আলী ও পাটগ্রাম ইউনিয়নে আব্দুল প্রধান বেলাল জয়লাভ করেন। তবে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ নেওয়াজ নিশাত ও সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী ইদ্রিস আলী বিভিন্ন কেন্দ্রে ঘোষিত বেসরকারী ফলাফলে বিজয় লাভ করেন।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, কোথাও কোন অর্প্রীতিকর ঘটনা ছাড়াই ভালো ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.