Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের হাতীবান্ধায় মহান মে দিবস পালিত

1 Mayহাতীবান্ধা সংবাদদাতা:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শুক্রবার দিনব্যাপি বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের ব্যানারে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা। উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের ব্যানারে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম । বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপজেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন। অপরদিকে শ্রমিকলীগ সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্ট’র সভাপতিত্বে স্থানীয় অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, সাধারণ সম্পাদ মোঃ মাহমুদুল হাসান সোহাগ। জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা হায়দার আলীর সভাপতিত্বে এসএস হাইস্কুল মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আবু সাঈদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.