Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের দায়ে নববধূকে হত্যার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় মুন্নি আক্তার (১৯) নামে এক নববধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী-শশুড়। মুন্নি আক্তার হাতিবান্ধা উপজেলার দক্ষিন সিন্দুর্না গ্রামের মতিয়ার রহমান মন্টুর মেয়ে।  বুধবার দুপর ১২ টার দিকে মৃতদেহ উদ্ধার করে হাতিবান্ধা থানা পুলিশ ।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার পল্লী চিকিৎসক জাদু মিয়ার পূত্র হারুনের সাথে ৬মাস আগে বিয়ে হয় মুন্নির  বিয়ের পর চলে তার উপর নির্যাতন।

মুন্নির মা জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েকে অনেক বার মারধর করে এবং যৌতুক ও স্বর্ণালংকার জন্য নির্যাতনও করতো। ভোর রাতে হারুন-মুন্নির সাথে কথাকাটা কাটি এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে হারুন। মুন্নির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে ঘটনার পর থেকে মুন্নির স্বামী হারুন মিয়া-শশুড় পল্লী চিকিৎসক জাদু মিয়াকে খুঁছে পাচ্ছে না । মন্নির বাবা ধারনা করছে হত্যা করে তারা দু’জন পালিয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জনান, এখন পর্র্যন্ত মামলা হয়নি। মেয়ের বাবা মতিয়ার রহমান আসবেন বলে আমাদেরকে জানিয়েছে। মুন্নির লাশ উদ্ধার করে লালমনিরহাট ময়নাতদন্তর জন্য পাঠানো হবে।

Leave A Reply

Your email address will not be published.