Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে ইজিবাইকচালক ও মালিকদের মতবিনিময় সভা

লালমনিরহাট প্রতিনিধি:
হরতাল-অবরোধের নামে নাশকতার প্রতিবাদে এবং বর্তমানে গণপরিবহন হিসেবে ইজিবাইকের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে জেলা ইজিবাইক চালক ও মালিক কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য হরতাল-অবরোধের নামে নিরীহ মানুষকে আগুনে পুড়ে মারছে। তিনি বলেন, যারা দেশের শান্তিপ্রিয় মানুষকে হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমায় দগ্ধ করে তারা কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। তিনি মানুষ হত্যাকারী বোমাবাজদের ধরিয়ে দেয়ার জন্য সকল ইজিবাইক চালকদের প্রতি আহ্বান জানান।
জেলা ইজিবাইক চালক-মালিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক ছাত্র নেতা জহুরুল হক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, ইজিবাইক চালক-মালিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। অন্যান্যদের মধ্যে জেলা ইজিবাইক চালক-মালিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির জাহাঙ্গীর আলম ও জোবাইদুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় জেলার ৩ শতাধিক ইজিবাইক চালক উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.