Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে কাপড় ও টিভি শো-রুমে অগ্নিকান্ড, ৩০ লক্ষ টাকার ক্ষতি

Lalmonirhat-Kaligonj-Fire-Pic-(1)
কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজারে অগ্নিকান্ডে কাপড়ের দোকান ও টিভি শো-রুম রুশদা ইলেকট্রনিক্স সম্পুর্ন পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ শো-রুম মালিক রাজু চৌধুরী,জুতার দোকান মালিক মনির উদ্দিন,কাপড়ের দোকান মালিক মাসুম বিল্লাহ । বুধবার(১৫জুন) ভোর ৫টার দিকে উপজেলার তুষভান্ডার বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ জানান, ভোর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এতে করে মুর্হুতের মধ্যে আগুনে পুরে ছাই হয়ে যায় টিভি শো-রুম সহ পাশের দুটি দোকান। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। কিন্তু তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সাভিসের ফায়ারম্যান নুর মোহাম্মদ জানান, বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারে দাবি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত কাপড় ও টিভি ও জুতা শো-রুমে পরিদর্শন ও তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.