Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিব মাষ্টারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার কালীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার আব্দুল লতিব উপজেলার চন্দ্রপুর এলাকার বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল রহমান জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব ও পরবর্তি বিভিন্ন নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল লতিবকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জামায়াত নেতা আব্দুল লতিবের নামে থানায় একধিক মামলা রয়েছে উল্লেখ করে ওই পলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.