Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সসম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

police-pic-1লালমনিরহাট প্রতিনিধি: ইসলাম ধর্মকে কলঙ্কিত করার জন্যই দেশে জঙ্গিবাদের সৃষ্টি। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পুলিশ ধর্মীয় সংস্কৃতিতে কোনদিন আঘাত হানতে দেয়নি, আগামীতেও বাংলাদেশ পুলিশ এদেশে জঙ্গিবাদের কোন উত্থান হতে দেবে না। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদকে দমন করতে সক্ষম হয়েছে। বাঙ্গালী সংস্কৃতিতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ কঠোর ভুমিকা পালন করছেন। দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে কাজ করলেই দেশে জঙ্গিবাদ, মাদক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সম্ভব। লালমনিরহাটে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস বিরোধী সম্প্রীতি অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম এ কথাগুলো বলেন। লালমনিরহাট জেলা পুলিশ, কমিউনিটি পুলিশিং এবং শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ৪.০০ ঘটিকার সময় জেলা কালেক্ট্ররেট মাঠে আয়োজিত সমাবেশে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধূরী মঞ্জরুর কবির, অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, চেম্বার অব কমার্স ও জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ এস এ হামিদ বাবু, ক্যাপ্টেন মোঃ আজিজুল হক বীর প্রতিক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, পুলিশিং কমিটির রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব বাবু সুশান্ত কুমার ভৌমিক, ডিপুটি কমান্ডার জয়দেব কুমার রায়, গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এছাড়াও সমাবেশ শেষে পুলিশ লাইন মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার সকল পেশার মানুষ সমাবেশে অংশ গ্রহন করেছেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.