Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে দৈনিক বজ্রশক্তির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

লালমনিরহাট প্রতিনিধি:
‘অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গত চার বছরেরও অধিক সময় ধরে দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ বিচরণ করে চলেছে দৈনিক বজ্রশক্তি। সম্প্রতি জাতীয় এ সংবাদপত্রটি তার পথচলার চার বছর অতিক্রম করে পঞ্চম বছরে পদার্পণ করেছে।এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক লালমনিরহাট বার্তার সম্পাদক ও গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা ড. এস এম শফিকুল ইসলাম কান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির সাব-এডিটর আশেক মাহমুদ। অনুষ্ঠানে বক্তাগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আদর্শ প্রচারের জন্য পত্রিকাটির ভূয়সী প্রসংশা করেন এবং উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করেন।
হেযবুত তওহীদের জেলা সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি শ্রী শশধর রায়, পত্রিকাটির লালমনিরহাট ক্রাইম রিপোর্টার এমএ হান্নান, সদর প্রতিনিধি বাবলু মিয়া, জেটিভি হাতিবান্ধা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, পাটগ্রাম প্রতিনিধি রমজান আলী, রাহেবুল ইসলাম টিটুল, শুভ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.