Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে বাল্য বিয়ের আয়োজনে ৩ জনের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় কাজীসহ ৩জনকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আব্দুস সামাদের ছেলে নিকাহ রেজিষ্টার এনামুল হক(৪০), মেয়ের চাচা একই এলাকার বান্দের কুড়া গ্রামের রেফাজ উদ্দিন(৫৫), একই উপজেলার কাকিনা ইউনিয়নের বানিনগর এলাকার জমির আলীর ছেলে মেয়ের বোন জামাই আব্দুল করিম(২৭)।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলিম মিয়া জানান, চলবলা ইউনিয়নের নিথক গ্রামের সোলেমান আলীর মেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সম্পা খাতুনের(১৩)বাল্য বিয়ের আয়োজন চলছিল।

এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ নিয়ে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান। পুলিশ দেখে সবাই ছটকে পড়লেও কাজী এনামুল হক, মেয়ের চাচা রেফাজ উদ্দিন ও মেয়ের বোন জামাই আব্দুল করিমকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাল্য বিয়ে নিরোধ আইনে ৩ জনের প্রত্যেককে পনের দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.