Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাহেবুল ইসলাম,কালিগঞ্জ: নিখোঁজের একদিন পর নবেজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাটের আদিতমারীতে নবেজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শ্যাকের দীঘি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নবেজ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নবেজ উদ্দিনের সম্পত্তি নিয়ে তার দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে বিবাদ চলছিলো। শুক্রবার সকালে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্তানরা একে অপরকে বাবা হত্যার অভিযোগ তোলে। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার সময় নবেজের মরদেহ উদ্ধার করা হয়।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.