Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে শশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

54761_b-1লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহটে শশুর বাড়ীতে জামাতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মারাত্বক আহত অবস্থায় অহত ছামসুল (২৬) নিরাময় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে সদর থানার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিন হাড়িভাঙ্গা গ্রামের মৃত কুদ্দুস আলীর পুত্র মো. ছামসুল হক (২৬) এর সাথে ২বছর পর্বে বিয়ে হয় পার্শ্ববর্তী তালুক খুটামারা গ্রামের মকছেদ আলীর কন্যা শাহানাজ পারভিন মিমের। সুরাইয়া নামের ১ বছরের কন্যা সন্তান রয়েছে তাদের। সংসার জীবন প্রথম দিকে ভাল চললেও সাংসারের টুকিটাকি বিষয় নিয়ে স্বামী, শাশুড়ী, শশুর দেবর ও ননদের সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এক পর্যায়ে ঝগড়ার মাত্রা রেড়ে গেলে শাহানাজ অভিমান করে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। একমাত্র সন্তানের ভবিষ্যত চিন্তা করে সামছুল অভিমানি স্ত্রীর অভিমান ভেঙ্গে বাড়ীতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ৬মার্চ সন্ধায় শশুর বাড়ীতে যায়। সেখানে স্ত্রী মিমকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সাথে কথা বলার এক পর্যায়ে শশুর শাশুড়ী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জামাতা সামছুলকে কোপাতে থাকে। এতে সামছুল মারাত্বক অহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা খারাপ দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু অর্থ অভাবে আহত সামছুল রংপুর মেডিকেলে যেতে পারে নাই। স্থানীয় নিরাময় ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় ব্যথায় কাতরাচ্ছে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.