Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে ১২ কেজি রুপা উদ্ধার দুই জনকে আটক করেছে পুলিশ

বাবলু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি:download লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতুর উত্তর পার্শ্বে রবিবার সকালে সদর থানার পুলিশ একটি ট্যাক্সি গাড়ী তল্লাসী চালিয়ে ১২ কেজি রুপাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার মকবুল হোসেনের পুত্র মোঃ লুৎফর রহমান ও গাজীরুদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম। পুলিশ জানায়, লালমনিরহাট সদর থানার পুলিশ প্রতিদিনের মত সেতুর উত্তর পার্শ্বে অভিযান চালায়। অভিযান চলাকালে চলন্ত একটি ট্যাক্সি গাড়ী আটক করে। পরে গাড়ীটিতে যাত্রী বসে থাকা ঐ দুই যাত্রীকে আটক করে তল্লাসী চালালে তাদের নিকট হতে ১২ কেজি রুপা উদ্ধার ও তাদের আটক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.