Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে ১ হাজার ২ বোতল ফেন্সিডিল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিহাটের গোয়েন্দ(ডিবি) পুলিশ এক হাজার দুই বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইটি মোটর সাইকেল আটক করেছে।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালিরহাট নামক স্থান থেকে আটক করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দ পুলিশের একটি দল কালিহাটে অভিযান চালিয়ে দুইটি মোটর সাইকেল আটক করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেল ও ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ মোটর সাইকেল ও বস্তা তল্লাশী করে এক হাজার দুই বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.