Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাট আদিতমারীতে কালভাটের নিচ থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার।

download

লালমনিরহাট প্রতিনিধি:
বুধবার দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সঠিবাড়ী আমতলা দোলার একটি কালভাটের নিচ থেকে কলেজ ছাত্রী রোখসানা বেগম (১৮) এর লাশ পুলিশ উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রোখসানা নিখোজ ছিলেন।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে রোখসানা বেগম স্থানীয় বেগম কামরুন নেছা ডিগ্রী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন বলে জানা যায়।

এ ব্যাপারে আদিতমারী থানার ওসি কফিল উদ্দিন বলেন, গতকাল বুধবার দুপুরে দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিকের ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ নিহত রোখসানার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি এক প্রশ্নের জবাবে নিহত রোখসানার চাচাতো ভাইয়ের বরাত দিয়ে জানান রোখসানা মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলে কথা বলতে বলতে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি বলেন, লাশ উদ্ধারের স্থান থেকে রোখসানার ব্যবহ্রত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

জানা যায়, লোকমুখে দুর্গাপুরের সঠিবাড়ী আমতলা দোলার কালভাটের নিচ থেকে একনারীর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে রোখসানার পরিবারের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে নিহত রোখসানার লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, আদিতমারী থানায় নিহত রোখসানার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.