Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাট কালীগঞ্জে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২

রাহেবুল ইসলাম টিটুল,কালীগঞ্জ: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলে ৪৫ বোতল ফেন্সিডিলসহ রথেনদ্রনাথ (২৫) এবং রাকিবুল (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহপতিবার (২২ ডিসেম্বার) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।মাদক বহনকারী রথেনদ্রনাথ (২৫) ও রাকিবুল (২৭) লালমনিরহাটের কালীগঞ্জ চন্দ্রপুর ইউনিয়নের অভায় চন্দ্ররায়ের ছেলে এবং একই গ্রামের আর একজন আজিজুলের ছেলে রাকিবুল ইসলাম ।কালীগঞ্জ থানার এসআই মোঃ নুরুল হক সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৪৫টি ফেন্সিডিল বোতল ও একটি পুরাতন মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ) আরজু মোঃ সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,মাদক ব্যবসায়ী রথেনদ্রনাথ ও রাকিবুল নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে । শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.