Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি মজনু, সম্পাদক মুকুল

lalmonirhatবাবলু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা প্রেসক্লাবের দ্বি-বাষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মোফাখ্খারুল ইসলাম মজনু সভাপতি ও আহমেদুর রহমান মুকুল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শহরের বিডিআর রোডে অবস্থিত জেলা প্রেসক্লাব কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। পরে বিকাল ৩টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
এবারের ২টি প্যানেলে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্যানেল ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সময় টিভি’র লালমনিরহাট জেলা প্রতিনিধি মোফাখ্খারুল ইসলাম মজনু বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন। তবে সাধারন সম্পাদকসহ অন্যান্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে দীপ্ত বাংলা টিভি’র জেলা সংবাদদাতা আহমেদুর রহমান মুকুল সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭১ টিভি’র জেলা প্রতিনিধি উত্তম কুমার রায়।
শান্তিপুর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সকল সাংবাদিক প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েনে।

Leave A Reply

Your email address will not be published.