Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাট হাতীবান্ধায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি’র গ্রুপের সংঘর্ষ আহত ৫: আটক: ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:   লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সকালে বিএনপি’র গ্রুপের  সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ৫জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হাতীবান্ধা উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন শৃংঙাখলা বন্ধভাবে পুষ্পমাল্য অর্পন করলেও বিএনপির পক্ষ থেকে ফুল দেয়ার সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,  সদ্য যোগদানকারী জেলা বিএনপির সহসভাপতি জয়নুল আবেদীন সরকারের ছেলে সাইদুজ্জামান কোয়েলকে ফুল দিতে বাধা দেন ফলে গ্রুপের  নেতা কর্মীদের মাঝে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। পরে মেডিকেল মোড়ে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়লে এসময় রাহাত (১৮) ও কাঞ্চন (৩৫)সহ উভয় গ্রুপের  ৫কর্মী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের চিকিৎসার জন্য হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ইউনুস আলী লাভলু (৩৫) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,যে কোন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়াও শহীদ মিনার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.