Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল

ttআজ পবিত্র আশুরা। এ উপলক্ষে তাজিয়া মিছিল শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ধানমন্ডি লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে ধানমন্ডি লেকের দিকে যাচ্ছেন। মিছিলের সামনে হাসান ও হোসাইন নামে দু’টি ঘোড়া রয়েছে। হোসাইন নামের ঘোড়াটি রক্তে রাঙানো রয়েছে।

এদিকে শিয়া সম্প্রদায়ের এ মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সামনে ও পেছনে পুলিশি পাহারায় মিছিলটি ধানমন্ডি লেকের দিকে রওনা হয়েছে।

এছাড়া সায়েন্সল্যাব, জিগাতলা বাসস্ট্যান্ড, রাইফেল স্কয়ার ও ধানমন্ডি লেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কিছুক্ষন পর পর ধানমন্ডি জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এছাড়া ধানমন্ডি লেকে জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.