Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লিবিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২৫

libyaলিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে গারাবুল্লি শহরে এক রহস্যময় বিস্ফোরণে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, মিসরাতার বেসামরিক বাহিনীর যোদ্ধাদের সঙ্গে গারাবুল্লির স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
লিবীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, একটি অস্ত্রের দোকানে বিস্ফোরণ ঘটেছে। কিন্তু স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, পটকা বহনকারী একটি ট্রাক বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি জানান, পুরো ঘটনা শুরু হয়েছে একটি মুদি দোকান থেকে। মিসরাতা থেকে আসা এক যোদ্ধা বিভিন্ন জিনিসপত্র নেওয়ার পর দাম দিতে অস্বীকার করে। দোকান মালিক তাকে গুলি করে হত্যা করে।
প্রতিশোধ নিতে মিসরাতার বেসামরিক বাহিনীর যোদ্ধারা দোকানটিতে হামলা চালায়। তারা দোকানটি ও দোকানের কাছে অবস্থিত দোকান মালিকের বাড়ি পুড়িয়ে দেয়।
স্থানীয় সশস্ত্র বাসিন্দা ও বেসামরিক বাহিনীর যোদ্ধারা হামলার প্রতিবাদ করে মিসরাতার বেসামরিক যোদ্ধাদের গারাবুল্লিতে অবস্থানের বিরোধিতা করে। এ সময় কাছের একটি দোকানের গুদামে বা বিক্রির জন্য ট্রাকে রাখা পটকা বিস্ফোরিত হয়।
তবে এই ব্যক্তির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং গারাবুল্লির দ্বিতীয় কোনো সূত্রও এর সমর্থনে কিছু বলেনি। গারাবুল্লি মিসরাতার ১৪০ কিলোমিটার পশ্চিমে ও ত্রিপোলির ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
উপকূলীয় এই শহরটির সশস্ত্র বাসিন্দা ও বেসামরিক যোদ্ধারা শহর প্রান্তে এবং উপকূলীয় সড়কের তল্লাশি চৌকিগুলোতে অবস্থান নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.