Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লেম্যানের আস্থা

s-6
স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার আপদকালীন অধিনায়ক হিসেবে দারুণ ক্লিক করেছেন স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাইকেল ক্লার্কের ইনজুরিতে দায়িত্ব পেয়ে নজর কেড়েছেন ‘দ্য ইয়েলো’দের ভবিষ্যতের রÍ। ফলে অবধারিতভাবে প্রশ্ন উঠছিল, আচ্ছা বিশ্বকাপে অনুজের কাছে কী নেতৃত্ব হারাচ্ছেন ইনজুরি থেকে দলে ফেরার অপেক্ষায় থাকা ক্লার্ক। অস্ট্রেলিয়ান কোচ বিষয়টিকে অঙ্কুরেই মাটিচাপা দিতে চাইছেন। কোনো রাখঢাক না রেখেই ঘোষণা দিচ্ছেন, বিশ্বকাপে ক্লার্কেই আস্থা আছে তার। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশের হয়ে খেলবেন ক্লার্ক। এর আগে হাফ সেঞ্চুরিতে ঘরোয়া ক্রিকেটেও প্রত্যাবর্তন করেছেন অসি অধিনায়ক। বিষয়টি নিয়ে অসি অধিনায়ক ড্যারেন লেম্যান বলেন, ‘এই বিষয়টি শুনতে শুনতে বিরক্ত আমি। আসলে আমি ক্লার্কের ফেরার অপেক্ষায় আছি। ইতোমধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছে সে। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষেও মাঠে নামবে। তাই তার ওপরই নজর রাখছি।’ ক্লার্কের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা ও খেলোয়াড়দের মনোমালিন্যের বিষয়টিও উড়িয়ে দেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বিষয়টি নিয়ে তার ভাষ্য, ‘সে অস্ট্রেলিয়ার অধিনায়ক। প্রধানমন্ত্রীর পরে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পজিশনের লোক। এখন অধিনায়ককে দরকার আছে আমাদের।’

Leave A Reply

Your email address will not be published.