Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লোপেজের সঙ্গে অজয়!

b-3
বিনোদন ডেস্ক:
শিরোনামটা দেখে কেউ অবাক হলে হতবাক হওয়ার কিছু থাকবে না। সত্যিই জেনিফার লোপেজ আর অজয় দেবগনের একসঙ্গে অভিনয় করার খবর রটেছে। এটি তৈরি হতে পারে ভারত ও ফ্রান্সের যৌথ প্রযোজনায়। তাই খবরটা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। ছবিটির গল্প সম্রাট অশোকের জীবনী নিয়ে। এতে সম্রাট অশোকের ভূমিকায় দেখা যাবে ৪৫ বছর বয়সী অজয়কে। ফরাসি নির্মাতা ম্যানুয়েল কোলাস ডে লা রোচে এটি প্রযোজনা করবেন। আর পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। ম্যানুয়েলের প্রযোজনা সংস্থা আন্তর্জাতিক একজন অভিনেত্রীর খোঁজে আছে। শোনা যাচ্ছে, ৪৫ বছর বয়সী লোপেজকে চরিত্রটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সম্মতি জানালে এবারই প্রথম ভারতীয় নায়ক ও হলিউডের নায়িকার রসায়ন দেখা যাবে রূপালি পর্দায়। ২০০১ সালে সম্রাট অশোকের জীবনী নিয়ে সন্তোষ শিবানের পরিচালনায় ‘অশোকা’ ছবিতে অভিনয় করেন শাহরুখ খান ও কারিনা কাপুর।

Leave A Reply

Your email address will not be published.