Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লোহাগাড়ায় সিএনজি ট্যাক্সিসহ মার্কেট ভস্মীভূত

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
লোহাগাড়ায় সিএনজি ট্যাক্সিসহ আলী মার্কেটের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গত ১০ ফেব্র“য়ারি বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার চুনতির সাতগড় কুলাল পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
মার্কেটের মালিক আলী আহমদ মেম্বার জানান, তার মার্কেটে মুদির দোকান, ওষুধের ফার্মেসি, চায়ের দোকান, টেইলার্স, সমিতির অফিস ও সিএনজি ট্যাক্সি রাখার একটি গ্যারেজ ছিল।
ট্যাক্সির গ্যারেজ থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয় জানতে চাইলে সিএনজি ট্যাক্সির মালিক নাজিম উদ্দিন জানান, স্থানীয় এক ব্যক্তির সাথে তার দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তারা এ ঘটনাটি ঘটাতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে প্রতিপক্ষরা তার বসতঘরে আগুন দেয়ার চেষ্টা করে। ঐ ঘটনায় গত ১৮ জানুয়ারি নাজিম উদ্দীন ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১ ফেব্র“য়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফিজনূর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদেরকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জুনু, ইউপি সদস্য নূর আহমদ (মুনু), চুনতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম ও লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মো. আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.