Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শচিনের চোখে আটকাবে ধোনিরা

s-3স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে বিধ্বস্ত এশিয়ার পরাশক্তি ভারত। ওদিকে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মতোন চুনোপুঁটিও বেশ ভুগিয়েছে ধোনিদেরকে। সবদিক বিবেচনা করে এবারের বিশ্বকাপে তাই ভারতকে নিয়ে বেশীকিছু ভাবছে না সাবেকরা। ভারতীয় কিংবদন্তী শচিন টেন্ডুলকার তো মনে করছেন, এবার ভারত শেষ চারেই আঁটকে থাকবে। এ নিয়ে শচিন বলেন, ‘আমার মতে এবারের বিশ্বকাপে শেষ চারে থাকবে ভারত। পরে কি হবে বলা যাচ্ছেনা। আর ভারতের সাথে বাকি তিনটি দল হতে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।’ ২০১১ সালের বিশ্বকাপজয়ী শচিন অবসর নেওয়ার আগ পর্যন্ত দেশের হয়ে মোট ছয়বার বিশ্বকাপ খেলেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের অধিকারী।

Leave A Reply

Your email address will not be published.