Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জন্মদিন পালন করবেন খালেদা জিয়া

খালেদা জিয়া জন্মদিন পালন করবেন শনিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী শনিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার এই দিনে নানা মহলের সমালোচনার মধ্যে খালেদা জিয়া কেক কেটে নিজের জন্মদিন পালন করবেন।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আসবেন খালেদা জিয়া। এর পর রাতে তিনি দলের পক্ষ থেকে আনা ৭০ পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিন উদযাপন করবেন।

এদিকে খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের জন্য জাতীয়তাবাদী ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুতি নিয়েছে। তারা ঢাকার প্রসিদ্ধ কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সুইস’, ‘কুপারস’ ও ‘মি. বেকার’ থেকে ৭০ পাউন্ড ওজনের আলাদা আলাদা কেকের অর্ডার দিয়েছে।

বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট। তবে তার জন্মদিন ও সাল নিয়ে নানা বিতর্ক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.