Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শপিংমলে হামলার দায় স্বীকার আইএস এর

Deaths Reported In Shooting at Munich Shopping Centreআন্তর্জাতিক ডেস্ক: জার্মানির মিউনিথ শহরের একটি শপিংমলে এলোপাথারী গুলিতে অন্তত ১৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর সংখ্যা আরো বাড়তে পারে। আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্যা ফিনানসিয়াল এক্সপ্রেস এখবর দিয়েছে। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে আইএসএস জঙ্গী সংগঠন বলেও সংবাদ মাধ্যমটি প্রকাশ করে।
খবরে আরো প্রকাশ জার্মান পুলিশ শপিং সেন্টার থেকে মানুষদের সরিয়ে দিচ্ছে। পুলিশ বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।
একজন হামলাকারী এ হামলা চালালে, শহরটি বন্ধ করে দেওয়া হয়। হেলিকপ্টার দিয়ে তল্লাশী চালানো হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও জনগণ বের হওয়া সুজোগ পাচ্ছেন না।
এর আগে সোমবার জার্মানির ট্রেনের ভেতরে কুড়াল দিয়ে আক্রমণের পর থেকেই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছিল, বড় ধরনের আক্রমণ ঘটতে পারে। সাধারণ জনগণকে মিউনিখ পুলিশ ঘটনাস্থল ত্যগ করার নির্দেশ দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.