Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শরণার্থীরা হাঙ্গেরিতে ঢুকলেই গ্রেফতার

hangeriআগামী সপ্তাহ থেকে যারাই অবৈধভাবে সীমান্ত পার হয়ে হাঙ্গেরি আসবে তাদেরই গ্রেফতার করা হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান হুঁশিয়ারি দেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন আরো কঠোর অভিবাসন আইন কার্যকর হবে।

তিনি দাবি করেন, গত কয়েকদিনে সীমান্তে অপেক্ষায় থাকা অভিবাসীরা বারবার তার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। আর তাই বাধ্য হয়েই শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয় পুলিশ।

এর আগে সার্বিয়া থেকে প্রতিদিন আসা হাজার হাজার অভিবাসীদের সামলাতে সীমান্তের পুলিশদের সাহায্য করতে ওই এলাকাগুলোতে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেয় হাঙ্গেরি।

পাশাপাশি সীমানা জুড়ে তৈরি করে তারকাঁটার বেড়া। সীমান্তে আরো কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার উদ্দেশ্যে চলতি মাসের শেষদিকে দেশটির এমপিদের মধ্যে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে হাঙ্গেরি সরকারকে বলা হয়েছে, চলতি সপ্তাহে আরো ৪০ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী তাদের নিতে হবে।

হাঙ্গেরিতে আসা শরণার্থীদের বেশির ভাগই সিরিয়া ও লিবিয়ার মতো যুদ্ধ কবলিত দেশের। তাদের গন্তব্য জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনের মতো ধনী ইইউ দেশগুলো, যেখানে শরণার্থী বিষয়ক আইন অনেকটা শিথিল।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.