Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাওয়ারের চাঁদ দেখা দেছে, শনিবার ঈদ

স্টাফ রিপোর্টার :   শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বছর ঘুরে আবার এসেছে খুশির ঈদ। ঈদুল ফিতর। মুসলমানদের প্রধান ধর্মীয় সব।মাহে রমজান শেষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকেই শনিবার ঈদের কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সন্ধ্যা সাড়ে ৭টার মন্ত্রী আনুষ্ঠানিকভাবে আগামীকাল ঈদ উদযাপিত হওয়ার ঘোষণা দেন। এরপর সকলের মঙ্গল কামনায় দোয়া পড়া হয়।

পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের মধ্যে ইতোমধ্যে মানুষ ফিরে গেছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। এখনো অনেকে আছেন পথে। কেউ কেউ আবার এখনো রওনা দিতে পারেননি।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই মুসলিম পরিবারগুলোতে লেগে যায় খুশির ধুম। ঘরে ঘরে বেজে ওঠে, রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ। নানা রকমের সেমাই, পোলাও থেকে শুরু করে সামর্থ অনুযায়ী হরেক রকমের খাবার রান্নার আয়োজনও শুরু হয় ঘরে ঘরে। ঈদের শেষ প্রস্তুতির কেনাকাটাতেও বেরিয়ে যান অনেকে।

শনিবার সকালে ঘুম থেকে উঠে মুসল্লিরা গোসল করে, মিষ্টি মুখ করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে বেরিয়ে যাবেন জামাতের সঙ্গে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করবেন তারা। ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করবেন। বড়রা ছোটদের দেবেন সেলামি।

ঈদের নামাজ পড়ে অনেকে কবরস্থানে যান মৃত স্বজনের কবর জিয়ারত করতে। সেখান থেকে ফিরে এসে আত্মীয়-স্বজনের বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি মুখ করে শুভেচ্ছা বিনিময় করেন তারা। শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা নতুন জামা-কাপড় পড়ে বেরিয়ে যায় ঈদানন্দে মাততে। রঙ-বেরঙের পোশাকে পাড়া-মহল্লার রাস্তাগুলো হয়ে ওঠে সজীব, উচ্ছ্বল।

কাল বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এভাবেই খুশির ঈদ উদযাপিত হলেও কিছু এলাকায় ব্যতিক্রমও রয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরসহ দেশের কয়েকটি জেলার শতাধিক গ্রামে আজই উদযাপিত হয়েছে ঈদ-উল-ফিতর।

Leave A Reply

Your email address will not be published.