Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে পদযাত্রা

সিলেট প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে পদযাত্রা ও সমাবেশ করেছে আন্দোলনরত “মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।”
২৮শে জুন গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামাসুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, ড. শাহেদ আহমেদ, সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দীন, অধ্যাপক রোকসানা আখতার, অধ্যাপক ড. মো. ইউনুছ প্রমুখ।
ড. সৈয়দ সামসুল আলম উপাচার্যের উদ্দেশে বলেন, আমাদের ক্লাস পরীক্ষা সবই চলছে। আপনি সসম্মানে চলে যান। সরকারের বিভিন্ন মহলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে এক বিন্দু, চুল পরিমাণ পিছু সরবো না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আন্দোলনে থাকবো।
উপাচার্যকে ‘হীরক রাজা’ আখ্যা দিয়ে তারা দাবি করেন, সরকারের উপরের মহল থেকে তারা উপাচার্যের অপসারণের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.