Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাবিপ্রবিতে ছাত্রলীগ সংঘর্ষ: তিন হল বন্ধ ঘোষণা

ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হল ১০ দিনের জন‌্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে রাতে সৈয়দ মুজতবা আলী, বঙ্গবন্ধু ও শাহপরান হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও হাতবোমা জব্দ করে পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তিনটি হল ১০ দিনের বন্ধের ঘোষণা দেয়। এবং ক্লাস-পরীক্ষা স্থগিত রাখে।

বিশ্ববিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.