Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শার্শায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই আটক ২

sintai_39598কামাল হোসেন, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সোনালী ব্যাংকের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ব্যাগভর্তি টাকাসহ একজন কে অপহরনের ঘটনায় গাড়ির চালকসহ সাঈদ নামে একজন কে পুলিশ আটক করলেও ছিনতাইকৃত ৮ লাখ টাকা উদ্ধার করতে পারেনি। ব্যাংকে টাকা নিয়ে প্রবেশের সময় ছিনতাইকারীরা অস্ত্র উচিয়ে প্রকাশ্যে দিবালোকে শ,শ লোকের সামনে থেকে জামতলার বেত্রাবতি ফিলিং স্টেশনের মালিকের ছোট ভাই সাইফুলকে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়।এ সময় সাইফুল ডাকাত ডাকাত বলে চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে সাত পুকুর নামক স্থানে ছিনতাইকারিরা তাকে ফেলে যশোরের দিকে পালিয়ে যায়। এ সময় তারা সাইফুল কে গুলি করে হত্যার চেষ্টা চালায়। গুলি লক্ষ্যভ্রস্ট হয় বলে সাইফুল জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুর ইসলাম মুঠো ফোনে জানান,গত ৩১ মার্চ সকালে বাগআঁচড়া সোনালী ব্যাংকের সামনে দু’টি মটর সাইকেলে চেপে ৪জন ছিনতাইকারি নিজেদের কে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এ ঘটনা ঘটায়। বেত্রাবতি ফিলিং স্টেশনের প্রাইভেট চালকের গতিবিধি সন্দেহ করে তাকে শনিবার রাতে আটক করলে সে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে ঝিকরগাছা থেকে আরো একজন কে এ ঘটনায় আটক করা হয়েছে। আশা করছি দ্রুত টাকা উদ্ধার করা যাবে।

Leave A Reply

Your email address will not be published.