Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সামটা গ্রামে বিদ্যুৎ স্পর্শে ফারুক হোসেনর পুত্র ফাইম হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের কাছে জানতে চাইলে বলেন , টিউবয়েলের পাশে আর্তিংকের তার ছিল। সেখানে শিশুটি খেলতে গিয়ে তার হাত দিলে শিশুটিকে আচড়ে ফেলে দেয়। পরে আহত অবস্থায় শিশুটির দাদি ও সাংবাদিক মিন্টু হোসেন তাকে স্থানিয় ডাক্তারে কাছে নিয়ে গেলে ডা. আরাফাত হোসেন শিশুটির অবস্থার অবনতি দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে বাগআঁচড়া সাতমাইল জোহরা ক্লিনিক নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক হাবিবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের লোকজনের মনে সন্দেহ লাগলে শিশুটিকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে সেখানে ও শিশুটিকে মৃত ঘোষনা করেন। এই ঘটনার পরে পরিবারের লোকজন কাঁন্নায় ও আহাজারীতে ভেঙ্গে পড়েন। এ ঘটনার এলাকার সাধারন মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.