Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শার্শায় ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি:
শার্শা উপজেলায় ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
গত কাল দুপুরে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ন কবির মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক প্রমুখ। মেলায় ২১টি স্টল বসেছে। প্রধান অতিথি স্টগুলি ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি ডিজিটাল এ্যাটেনডেন্সের উদ্বোধন করেন।

Leave A Reply

Your email address will not be published.