শাহজাদপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে তিনজন দগ্ধ
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর শাহজাদপুরের নুরেরচালা এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনে গুরুতর দগ্ধ হয়েছে মা বাবাসহ দেড় বছরের শিশু সন্তান।প্রতিবেশীরা জানায় বুধবার ভোর রাতে মশার কয়েল থেকে ঘরের মধ্যে থাকা কাপড়ের আলনায় আগুন লেগে গেলে ঘুমিয়ে থাকা অবস্থায় সুজন তার স্ত্রী মুক্তা ও দেড় বছরের শিশু সন্তান সুরাইয়া দগ্ধ হয়।
পরবর্তীতে এলাকাবাসী সহায়তার আগুন নিয়ন্ত্রণে আসে ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।