Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাহজালালে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৬৫০ গ্রাম। এর মূল্য ৩ কোটি ৩৩ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, RX 724 ফ্লাইটটি ওমান থেকে চট্টগ্রাম আসে। সেখান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ফ্লাইটের 23 A সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.