Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ২

file (6)

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে এপিবিএন সদস্যরা। আটকরা হলেন- আবু ইউসূুফ আলী (৩১) ও মাসুদ মিয়া (৩৮)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এপিবিএন সদস্যরা তাদের আটক করে।

এপিবিএন এর এএসপি তানজিনা আক্তার জানান, রাতে দুবাই থেকে ছেড়ে আসা এয়ার এশিয়ার এ কে ৭১ নম্বর ফ্লাইটে করে ওই দুই ব্যক্তি শাহজালাল বিমানবন্দরে নামেন। বের হওয়ার সময় তাদের তল্লাশি করার সময় ইউসুফের ব্যাগ থেকে ৯টি ও মাসুদের কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ১০০ গ্রাম। এসবের আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.