Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাহ আমানত বিমান বন্দরে ২৫টি স্বর্ণের বারসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরেরুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা ওমান-এয়ারলাইন্সের একটি বিমানের একজন যাত্রীর কাছ থেকে ২৫টি স্বর্ণেরবার জব্দ করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার সময় ২৫টি স্বর্ণেরবারগুলোসহ ওই যাত্রীকে আটক করা হয়। বিমানযাত্রীর নাম আবসার মিয়া এবং বাড়ি চট্টগ্রামের রাউজানে উপজেলায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম চৌধুরী জানিয়েছেন, ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা ওমান-এয়ারলাইন্সের একটি বিমান থেকে সন্দেহজনক ওই যাত্রীকে অাটক করলে তার কাছ থেকে ২৫টি স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। জব্দকৃত প্রায় ৩ কেজি ওজনের বারগুলোর দাম ১ কোটি ২৫ লাখ বর্তান বাজার মূল্য বলে জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.