Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে রংপুরে জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান

15145294_897393273695602_408989905_o
রংপুর প্রতিনিধি: রংপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ রবিবার দুপুর ১২টায় ১৩ তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রসাশক রাহাত আনোয়ারের কাছে দুপুর ১টায় স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, শিক্ষার্থী মাহবুবার রহমান সেলিম, সাইদুর রহমান, সাবিনা ইয়াসমিন বেবি, ফজিলাতুন্নেসা। শিক্ষার্থীরা বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়মানুসারে কোনো শিক্ষার্থী যদি শতকরা ৪০ নম্বর পায় তাহলে কৃতকার্য বলে বিবেচিত হবে। অথচ ১৩ তম পরীক্ষার ফলাফলে দেখাগেছে নিজ উপজেলায় শিক্ষক পদ শূন্য না থাকলে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে। যা শিক্ষার্থীদের সাথে প্রহসনের নামান্তর। শিক্ষার্থীরা অবিলম্বে পুনরায় ফলাফল প্রকাশ করে হাজার হাজার শিক্ষার্থীর জীবন রক্ষার দাবি জানান। যদি দাবি মানা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.