Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিবালয়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার গাঙধাইর গ্রামে জিন্নাত মুনসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত বুধবার মধ্য রাতে এ ডাকাতির ঘটনা ঘটে ।
ডাকাতেরা বাড়ির লোকজনকে মারপিট ও কুপিয়ে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৪২,০০০ টাকা, ২৫০০ ইউরো এবং ছয়টি মোবাইল ফোন নিয়ে যায় ।
ডাকাতদের হামলায় বাড়ির জিন্নাত মুনসীর ছেলে লুৎফর রহমান (৩০) ও পুত্রবধূ লিপি আক্তার (২০) আহত হন। আহতরা বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত পরিবারের জিন্নাত মুনসী জানান, রাত একটার দিকে ঝড়ো-বৃষ্টির মধ্যে ১২-১৫ জনের মুখোস পড়া একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকেই তাকেসহ (জিন্নাত) স্ত্রী সাবিলা বেগম (৬০) ও পুত্রবধূ লিজা আক্তারকে (২২) অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা পাশের ঘরে ঢুকে লুৎফর ও তার স্ত্রী লিপিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে অন্যান্য আলমারির চাবি ছিনিয়ে নেয়। দুটি ঘর থেকে ডাকাতরা স্বর্ণালংকার, ইউরো ও দেশি টাকাসহ মোবাইল সেট লুট করে নেয়। বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যায়।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.