Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শিবালয়ে মতবিনিময় সভা করলো জেলা প্রশাসক

শিবালয় প্রতিনিধি:

নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ১৪ আগস্ট শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। ইউএনও একেএম গালিভ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এডিসি (রাজস্ব) মো. আসলাম হোসেন, শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লতা, ডা. আব্দুল হালিম মোল্লা, আ’লীগ নেতা বিকাশ সাহা, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.